নবীনগরে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের আয়েশা আমজাদ টাওয়ারের দ্বিতীয় তলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় সর্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৫২ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক এক রচনা প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আবদুর রউফ খান, পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক ফজলে রাব্বিসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোহাম্মদ হোসেন। —গৌরাঙ্গ দেবনাথ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি