নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিিট
চলতি সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল ১৭ মে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উপাচার্য ড. আবদুর রব, সহ-উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরীসহ এ বি এম শহিদুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ৷

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ
গ্রীষ্মকালীন সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হওয়া ৫৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)৷ ১৪ ও ১৫ মে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠান হয়৷ নতুন শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবকেরা৷

নর্থসাউথ ইউনিভার্সিটি
২৪ মে হয়ে গেল গ্রীষ্মকালীন সেমিস্টারের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান৷ এতে অংশ নেন বিবিএ, ইটিই, ইইই, স্থাপত্য, অর্থনীতি, ইংরেজি, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, পরিবেশবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রিসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক হাজার ৩০০ শিক্ষার্থী৷