নভেম্বরে লাভ পেয়েছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের নভেম্বর মাস ছিল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের জন্য লাভের মাস। এ মাসে ফেসবুকের শেয়ারের দাম বেড়েছে। ফেসবুকে জাকারবার্গের শেয়ার বেশি থাকায় এক মাসে তাঁর শেয়ারের দাম হিসেব করে দেখা গেছে তা ৩৫০ কোটি ডলার বেড়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।শেয়ারবাজারে আসার পর থেকে ফেসবুক শেয়ারের দাম কমছিল। তবে গত নভেম্বর মাসে ২১.০৮ ডলার থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত শেয়ারের দাম ২৮ ডলারে গিয়ে ঠেকেছিল। জুলাই মাসের পর থেকে ফেসবুক শেয়ারের দাম এটাই ছিল সর্বোচ্চ।গত মে মাসে ৩৮ ডলার মূল্যের শেয়ার ছেড়েছিল ফেসবুক। কিন্তু আগস্ট মাস নাগাদ শেয়ারের দাম পড়ে ১৭.৫৫ ডলারে গিয়ে ঠেকে।