নমনীয় ই-পেপার ডিসপ্লে তৈরি করছে এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি সম্প্রতি নমনীয় ইলেকট্রনিক পেপার ডিসপ্লে (ইপিডি) উত্পাদন শুরু করেছে। এলজি বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। নমনীয় ও পাতলা এ প্লাস্টিক ডিসপ্লে হবে বিশ্বের প্রথম ইপিডি যা বর্তমানে বাজারে থাকা ই-বুক রিডারের তুলনায় আরও পাতলা ই-বুক রিডার তৈরিতে ব্যবহূত হবে। এলজি জানিয়েছে, ৬ ইঞ্চি মাপের এ ডিসপ্লে ব্যবহূত হলে তা কেন্দ্র থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে।এলজি আরও জানিয়েছে, বর্তমানে বাজারে থাকা কাচের তৈরি একই মাপের ইপিডির তুলনায় এলজির নতুন ডিসপ্লে ৩৩ শতাংশ পাতলা ও ৫০ শতাংশ কম ওজনের। এর পুরুত্ব মাত্র ০.৭ মিলিমিটার। কাচের ডিসপ্লে সহজেই ভেঙে যায় কিন্তু এলজির ডিসপ্লে প্লাস্টিকের তৈরি বিধায় এটি সহজে ভাঙবে না। শক্তি-সাশ্রয়ী এই ডিসপ্লে প্রথমে চীনের ই-বুক রিডার নির্মাতাদের কাছে সরবরাহ করবে এলজি। এরপর এটি ইউরোপের বাজারে আনবে প্রতিষ্ঠানটি।