নমনীয় সৌর কোষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি নমনীয় ও পুনর্ব্যবহারযোগ্য সৌর কোষ উদ্ভাবন করেছেন। স্টিকার সদৃশ এ সৌর কোষ যেকোনো স্থানে আটকে রাখা যাবে এবং বিদ্যুত্ তৈরিতে ব্যবহার করা সম্ভব। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।গবেষকেরা জানিয়েছেন, থিন-ফিল্ম সোলার সেলস (টিএফএসসিএস) নামের নমনীয় সৌর কোষ কোনো কাগজ, প্লাস্টিক বা কাচের ওপর আটকে রাখা সম্ভব হবে। আটকে রাখার জন্য ব্যবহূত আঠা পানির সাহায্যে সহজেই তুলে ফেলা যাবে।টিএফএসসিএস সম্পর্কে সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষক শি হুন লি জানিয়েছেন, সৌর কোষ তৈরিতে কঠিন সিলিকন ও কাচের উপাদান ব্যবহার করা হয়েছে।গবেষক লি আরও জানিয়েছেন, আগে টিএফএসসিএস তৈরিতে কাগজ, কাপড় ও রাবার ব্যবহার করা হত। যার ফলে, কোনো পৃষ্ঠে আটকাতে গেলে তা ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। নতুন পদ্ধতিতে নমনীয় সৌরকোষ তৈরিতে পাতলা ফিল্ম ফটোভোল্টিক কোষ ব্যবহার করা হয়েছে। তাই এ কোষ স্টিকারের মতোই যেকোনো পৃষ্ঠে সহজেই আটকানো যাবে।গবেষকেরা জানিয়েছেন, স্টিকার সদৃশ নমনীয় সৌরকোষ স্থানান্তরযোগ্য বিদ্যুত্ সরবরাহ কেন্দ্র. ইলেকট্রনিক যন্ত্রপাতি, বাড়ির ছাদ, হেলমেটসহ বিভিন্ন স্থানে ব্যবহার করা যাবে। এ পদ্ধতিতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনের খরচ কমে যাবে।