নরসিংদীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। গত শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম বলেন, নরসিংদীর জেলা তথ্য বাতায়নকে করা হয়েছে জনঘনিষ্ঠ। এখানে কেউ অভিযোগ করলে, সে ব্যাপারে জেলা প্রশাসন এক সপ্তাহের মধ্যে কার্যকর উদ্যোগ নিয়ে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম, পরিচালক মোস্তাফা জব্বার, মহাসচিব এবং কর্মসূচির সমন্বয়কারী মো. শাহিদ-উল-মুনীর, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, উইটসার পরিচালক এস এম ইকবাল, আইবিপিসির নির্বাহী কর্মকর্তা মীর শরিফুল বাশারসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির।কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, গ্রাফিকস, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা, ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করা হয়।