নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে নিবন্ধন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস স্বয়ংক্রিয়করণ করা হলো। শিক্ষার্থীদের নিবন্ধন পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এ কার্যক্রম চালু করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ‘ডিজিটাল আর্কাইভিং অব অফিশিয়াল রেকর্ডস অব রেজিস্ট্রার অফিস’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ কাসেম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার উন্নয়নের অন্যতম শর্ত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি চর্চা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে স্কুল অব ইঞ্জিনিয়াররিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের ডিন আবুল এল হক, সহ-উপাচার্য এস এ এম খায়রুল বাশার, কোষাধ্যক্ষ এম রাশিদুল ইসলাম বক্তৃতা করেন।