নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে গেম প্রতিযোগিতা ও টেলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) টেলিযোগাযোগভিত্তিক ক্লাব ওয়ারলেস ফোরামের আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রযুক্তিমেলা। টেক ফিয়েস্তা ২০১০ শিরোনামের এ মেলা শুরু হবে ১৫ জুন। মেলায় দেশীয় ও বহুজাতিক বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে। তিন দিনব্যাপী এই মেলায় থাকবে আন্তবিশ্ববিদ্যালয় গেম প্রতিযোগিতা, আন্তবিশ্ববিদ্যালয় টেলিম্পিয়াড, প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সেমিনার, নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন প্রযুক্তি পণ্যের প্রদর্শনী এবং প্রযুক্তিবিষয়ক চাকরির মেলা। এ ছাড়া এ উৎসবে অনুষ্ঠিত হবে টেলিম্পিয়াড। যেখানে পদার্থবিজ্ঞান, গণিত, টেলিযোগাযোগ ও ইলেকট্রনিকস বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তবিশ্ববিদ্যালয় গেমিং প্রতিযোগিতা এবং টেলিম্পিয়াডের নিবন্ধন চলছে। প্রতিযোগিতায় এনএফএস ও ফিফা ২০১০ গেম ঠিক করা হয়েছে। বিস্তারিত জানা যাবে www.nsuwf.com.bd ঠিকানার ওয়েবসাইটে। —ফয়সাল হাসান