নলছিটি উপজেলার তথ্য বাতায়ন চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার ওয়েবসাইট (তথ্য বাতায়ন) চালুর লক্ষ্যে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জয় চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহসভাপতি ইউসুফ আলী তালুকদার, সাধারণ সম্পাদক এইচ এম আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুণ অর রশিদসহ অনেকে। —আককাস সিকদার, ঝালকাঠি প্রতিনিধি