নাইকনের নতুন ক্যামেরা ডি ৮০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর পর ক্যামেরা নির্মাতা নাইকন তাদের ডিজিটাল এসএলআর সিরিজে নতুন ক্যামেরা যোগ করার ঘোষণা দিয়েছে। সাত ফেব্রুয়ারি মঙ্গলবার টোকিওতে ডি ৮০০ মডেলের এসএলআর ক্যামেরা আনার ঘোষণা দিয়েছে নাইকন।২০০৮ সাল থেকেই বাজারে রয়েছে নাইকনের ডিএসএলআর ক্যামেরা ডি ৭০০। এ মডেলটির পরবর্তী সংস্করণ হিসেবেই বাজারে আসছে ডি ৮০০।ক্যামেরাটি নাইকনের এ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বেশি রেজ্যুলিউশনের ক্যামেরা। ছোট আকারের এ ক্যামেরায় ব্যবহূত হয়েছে ৩৬.৬ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর। এ ছাড়া এতে রয়েছে উন্নত অটোফোকাস, ফেস ডিটেকশন, ক্রপ টুল, এসডি ও সিএফ কার্ড স্লট। ক্যামেরায় আরও রয়েছে ইউএসবি ৩.০ পোর্ট। নাইকনের ডি ৮০০ অবশ্য আইএসওর বিবেচনায় ডি ৪-এর চাইতে ঢের পিছিয়ে রয়েছে। ডি ৮০০-এর আইএসও হচ্ছে ৬৪০০, যা ২৫ হাজার ৬০০ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।ডি ৮০০ মডেলটির সঙ্গে নিকন ডি ৮০০ ই নামের আরেকটি মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের মার্চেই বাজারে আসবে নিকনের ডি ৮০০ মডেলের ক্যামেরা। এপ্রিলে আসবে ডি ৮০০ ই। লেন্স বাদে নিকন ডি ৮০০ মডেলের দাম পড়বে ৩ হাজার ডলার আর ডি ৮০০ ই মডেলের দাম পড়বে তিন হাজার ৩০০ ডলার।