নাইট ভিউ মনিটর আনল স্যামসাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে নাইট ভিউ মোডের ২২ ইঞ্চি ফুল এইচডি মনিটর এনেছে স্যামসাং। স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মনিটরে নাইট মোড থাকায় রাত জেগে কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। নাইট মোড ফিচারে রয়েছে ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমানোর বাটন, যার মাধ্যমে ব্যবহারকারীরা চোখে স্বস্তি পান। এর আই রেস্ট মোড ফিচার নীল আলোর পরিমাণ কমিয়ে চোখকে প্রশান্তিতে রাখে। বাজারে মনিটরটির দাম ৯ হাজার ৮০০ টাকা। মনিটরে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং।