প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের নাক কমপক্ষে এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) রকমের গন্ধ টের পায়। গবেষকদের আগের ধারণার চেয়ে নাকের এই সামর্থ্য কয়েক কোটি গুণ বেশি। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মানুষ কেবল ১০ হাজার ধরনের গন্ধ শনাক্ত করতে পারে। নিউইয়র্কের রকফেলার ইউনিভার্সিটির শিক্ষক লেসলি ভোসালের নেতৃত্বে ২৬ জনের একটি দলকে নিয়ে কাজ করেন। ১২৮ রকমের গন্ধ-অণুর মিশ্রণে তৈরি নানান ঘ্রাণ থেকে নির্দিষ্ট কয়েকটি শনাক্ত করতে তাঁদের বলা হয়। এতে দেখা যায়, ওই ২৬ জনের ঘ্রাণশক্তি পৃথক ধরনের হলেও গড়পড়তা হিসেবে প্রত্যেকেই অজস্র ঘ্রাণের অনুভূতির পার্থক্য নির্ভুলভাবে টের পান। আর তাঁদের এই সামর্থ্য অন্তত এক ট্রিলিয়ন ধরনের ঘ্রাণ পর্যন্ত বিস্তৃত। এএফপি।