নাগরিক সাংবাদিকতার প্রতিযোগিতা
ইন্টারনেটভিত্তিক নাগরিক সাংবাদিকতা বিষয়ে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিনেট পিএসটিসি ও এমসিসি। ‘রাইটথ্রি নাগরিক সাংবাদিকতা পুরস্কার ২০১১’ নামের এ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ২৫ মের মধ্যে www.write3.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতেহবে। আগামী সেপ্টেম্বর মাসে পুরস্কার দেওয়া হবে। খবর বিজ্ঞপ্তির। অংশগ্রহণকারীর প্রতিবেদন সরাসরি প্রকাশিত হবে রাইটথ্রির ওয়েবসাইটে। নির্বাচিত প্রতিবেদনগুলো প্রচারমাধ্যমে প্রচারিত হবে এবং সেরা প্রতিবেদনগুলোর জন্য রয়েছে আর্থিক পুরস্কার। প্রতিবেদন (লেখা ও ছবি/অডিও সাক্ষাৎকার/ভিডিও) পাঠানোর নিয়ম হলো: প্রতিবেদন বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করতে হবে এবং নিজের কোনো মতামত দেওয়া যাবে না। একজন একাধিক প্রতিবেদন পাঠাতে পারবেন। প্রতিবেদনে বিদ্বেষ বা উসকানিমূলক বক্তব্য লেখা যাবে না। ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিতে আঘাত করে এমন কোনো প্রতিবেদন পাঠানো যাবে না। প্রতিবেদনটি অবশ্যই নিজের হতে হবে। লিখিত প্রতিবেদন ১৫০০ থেকে ২২৫০ শব্দের মধ্যে হতে হবে। ধারণকৃত ভিডিও পাঁচ মিনিটের এবং অডিও ১০ মিনিটের কম হতে পারবে না। কোনো মিডিয়ায় নিবন্ধিত সাংবাদিক প্রতিবেদন পাঠাতে পারবেন না।প্রতিবেদনের বিষয় হলো—কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সাফল্য, ব্যর্থতা, দুর্নীতি; নিজের জীবনের সফলতার গল্প-কাহিনি; প্রাচীন স্থাপত্য, শিক্ষাপ্রতিষ্ঠান, জীববৈচিত্র্য ও সংস্কৃতির ফুটেজ, স্থানীয় গুণীজনের অবদানের কথা।আপনার মুঠোফোনে রাইটথ্রি নামিয়ে এর মাধ্যমে প্রতিবেদন পাঠাতে পারেন। www.write3.com ওয়েবসাইটে ঢুকে বা [email protected]এ ঠিকানার ই-মেইলে পাঠানো যাবে।