নাটোরে অ্যাপ তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন ৭২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আওতায় গত সোমবার থেকে নাটোরে পাঁচ িদনের অ্যাপ তৈরির প্রশিক্ষণ

শুরু হয়েছে৷ এতে ৭২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন৷ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এর উদ্বোধন করেন৷ তিনি বলেন, নাটোরসহ সারা

দেশে মোবাইল অ্যাপ নিয়ে ধারাবাহিক কার্যক্রম চালু রাখা হবে৷ পাশাপাশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট-সংযোগের ব্যবস্থা করা হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর

জেলার বিভিন্ন সংসদীয় আসনের সাংসদ আবদুল কুদ্দুস, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদসহ অনেকে৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচি বাস্তবায়নকারী

অন্যতম প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবির।
এ প্রশিক্ষণে শিক্ষার্থীরা পাঁচ দিনে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের বিস্তারিত সম্পর্কে জানবেন ও শিখবেন৷
জাভা প্রোগ্রামিং ভাষা জানেন, এমন শিক্ষার্থীরা (http://nationalappsbd.com) ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে দক্ষতার পরীক্ষা দিয়ে এ রকম কর্মসূচিতে

অংশ নিতে পারেন৷ —বিজ্ঞপ্তি