নাটোরে এমএসআই প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে গতকাল বুধবার থেকে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য তিন দিনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াজেদ আলী ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়রুজ্জামান।
প্রশিক্ষণে জেলার ৫২টি ইউনিয়ন পরিষদের সচিব ও ২ জন উদ্যোক্তা (একজন পুরুষ ও একজন নারী)। এমআইএস প্রশিক্ষণে সফটওয়্যার পরিচিতি, তথ্য ব্যবস্থাপনা, বাজেট পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, বাজেট তৈরি, টেন্ডার ও সম্পদ ব্যবস্থাপনা শেখানো হবে। জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, নথিপত্রবিহীন কার্যালয় তৈরির লক্ষ্যে এই প্রশিক্ষণ অনেক কাজে আসবে।