নাটোরে দুটি এয়ারটেল সার্ভিস সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা সদর এবং নাটোর জেলার শিংড়ায়  দুটি সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। এক বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানিয়েছে, নতুন সার্ভিস সেন্টার দুটির মাধ্যমে অনেক গ্রাহক উপকার পাবেন।

এয়ারটেল জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি এয়ারটেল সার্ভিস সেন্টার দুটি উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ সার্ভিস অফিসার এবং হেড অফ এম কমার্স রুবাবা দৌলা।

নতুন সার্ভিস সেন্টার থেকে এয়ারটেল গ্রাহকরা নতুন এয়ারটেল সংযোগ, সিম কার্ড পরিবর্তন, পোস্ট পেইড সংযোগের বিল প্রদান, প্রিপেইড সংযোগ রিচার্জ, মোবাইল অর্থ সেবা (অ্যাকাউন্ট খোলা, টাকা গ্রহণ বা পাঠানো), ভ্যালু অ্যাডেড  সেবা, ইন্টারনেট সেবা সংক্রান্ত সাহায্য নিতে  পারবেন।

প্রসঙ্গত, দেশে এয়ারটেলের মোট এক হাজার ৬৯৯ টি সার্ভিস সেন্টার রয়েছে।