নাটোরে হলো আইসিটি পেশাবিষয়ক ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে। দেশের শিক্ষিত তরুণ-তরুণীরা এ সুযোগকে কাজে লাগাবে। গতকাল শনিবার নাটোরের সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উদ্বোধনের সময় এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্ন্যান্স প্রকল্প এ আয়োজন করে। এতে সিংড়ার বিভিন্ন কলেজের এক হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়।

গোল-ই-আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন এলআইসিটি প্রকল্পের পরিচালক রেজাউল করিম। অনুষ্ঠানের প্যানেল আলোচনা পর্বে কথা বলেন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-জেনারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ওমেন ইন ডিজিটালের আছিয়া নিলা, ই-কমার্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাদ আহমেদ। এই প্যানেল আলোচনা সঞ্চালনা করেন প্রকল্পটির যোগাযোগ বিশেষজ্ঞ হাসান বেনাউল ইসলাম।