নানা আয়োজনে বিডিওএসএনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল ২৪ অক্টোবর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকেই স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সারা দেশে মুক্ত সফটওয়্যার আন্দোলনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিডিওএসএন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি মুক্ত সফটওয়্যার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বাংলাদেশ ওপেন সোর্স কংগ্রেসের ঘোষণা দেওয়া হয়। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘মুক্ত সফটওয়্যার সর্বত্র ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি এ আন্দোলনে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদেরও মুক্ত সফটওয়্যার-বিষয়ক নানা ধরনের সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুক্ত সফটওয়্যার সম্পর্কে আলোচনা, আইফোন প্রোগ্রামিং নিয়ে কারিগরি আলোচনা ইত্যাদি।’ গতকাল দেশের স্থানীয় বিভিন্ন ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা মুক্ত সফটওয়্যার আলোচনাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকেই বিডিওএসএন দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা, কর্মশালাসহ নানা আয়োজন করে আসছে। বিস্তারিত জানা যাবে www.bdosn.org ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরীমুক্ত সফটওয়্যার আন্দোলনের সফলতা বাংলা উইকিপিডিয়ার প্রচার ও প্রসার বাংলাদেশ সরকারের ওয়েবসাইটের জন্য মুক্ত সফটওয়্যার ব্যবহার (জেলা তথ্য বাতায়ন) জাতীয় আইসিটি নীতিমালা, ২০০৯-এ মুক্ত সফটওয়্যার ব্যবহারে উৎসাহিতকরণ বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত সফটওয়্যারের সক্ষমতা বৃদ্ধি মুক্ত সফটওয়্যারভিত্তিক স্বাধীন পেশাজীবী হিসেবে তিন সহস্রাধিক তরুণ-তরুণীর কাজ করা