নানা গুণের কাচ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সম্প্রতি কুয়াশা-রোধী একধরনের কাচ তৈরি করেছেন, যাতে আলো পড়লেও প্রতিফলন ঘটে না। এই কাচের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বয়ংক্রিয়ভাবে ময়লা এড়াতে সক্ষম। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, সেমিকন্ডাক্টার শিল্প থেকে ধারণা নিয়ে গবেষকেরা কাচ তৈরির ক্ষেত্রে তা কাজে লাগিয়েছেন। এই কুয়াশা-রোধী কাচ বিভিন্ন ডিভাইস বা যন্ত্রের পাশাপাশি যেকোনো ধরনের জানালাতেও ব্যবহার করা যাবে।