নানিকে নিয়ে ইন্টারনেটে মাতামাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনয়, নম্রতা-ভদ্রতা মানুষের মহৎ গুন। এ যুগের তরুণ-তরুণীদের চেয়ে তাঁদের নানি-দাদিদের মধ্যে এই গুনগুলো ছিল অনেক বেশি। সম্প্রতি যুক্তরাজ্যে মে আসওর্থ নামের ৮৬ বছর বয়সী এক নারী গুগলে কিছু সার্চ দেওয়ার সময় তার লেখনীতে ভদ্রতা করে প্লিজ, থ্যাংক ইউ প্রভৃতি শব্দ ব্যবহার করেন। ৯ জুন তিনি লেখেন ‘প্লিজ ট্রান্সলেট দ্য রোমান নুমেরালস.... থ্যাংক ইউ’। এখন গুগলে কেউ কিছু সার্চ করতে গেলে কজন প্লিজ বা থ্যাংক ইউ দেয় গুগলকে? তাই নানির ওই ভদ্র সার্চের বিষয়টি ইন্টারনেটে সাড়া ফেলে। উইগানে বসবাসরত আসওর্থের নাতি বেন জন তাঁর নানির সার্চ রিকোয়েস্টের বিষয়টি টুইট করে সবাইকে জানিয়ে দেন।

পরে মে আসওর্থের নাতি ঘটনাটি ইন্টারনেটে শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের গুগল শাখা থেকে ওই বয়স্ক নারীকে তাঁর ভদ্রতার জন্য ধন্যবাদ দেওয়া হয়। তাঁর সেই টুইটটি অনেকেই লাইক দেন।
গুগল তাদের টুইটার অ্যাকাউন্টে লেখে, ‘ডিয়ার গ্র্যান্ডমা, নো থ্যাংকস নেসেসারি।’