নান্দাইল সোনালী ব্যাংকে কম্পিউটারে চেক পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখায় গত রোববার থেকে কম্পিউটার-নিয়ন্ত্রিত পদ্ধতিতে গ্রাহকদের চেক পাস করা হচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ মুক্তাদির হোসেন জানান, কয়েক মাস ধরে ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকদের বিভিন্ন হিসাব কম্পিউটারে সংরক্ষণ করা হয়েছে। একটি নতুন পদ্ধতি চালু হওয়ার প্রথম দিকে গ্রাহকেরা সামান্য বিভ্রান্তিতে পড়লেও চেক পাসে আগের তুলনায় সময় অনেক কম লাগছে। —নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি