নান্দাইলে ডিজিটাল ল্যাব স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ প্রদানের দাবি জানিয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইতিমধ্যে স্থাপিত ল্যাবগুলোও ব্যবহারের উপযোগী করে তোলার দাবি জানানো হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় শিক্ষার গুণগত মান অর্জনে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাবের ভূমিকা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে এ দাবি জানায়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হলেও তা এখনো ব্যবহারের উপযোগী করে তোলা হয়নি। এ অবস্থা চলতে থাকলে সরকারের ডিজিটাল কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে না।