নাম পেল টুইটারের পাখিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের লোগোর পাখিটির ছোট্ট সুন্দর একটি নাম রাখা হয়েছে। টুইটারের কর্মকর্তা রায়ান সার্ভার এক টুইটে জানিয়েছেন, টুইটারের ক্রিয়েটিভ ডিরেক্টর বাউমান পাখিটির নাম রেখেছেন- ‘ল্যারি’।প্রযুক্তি জগতে ল্যারি নামটি অবশ্য বেশ পরিচিত। কারণ গুগলের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহীর নাম ল্যারি পেজ। এ ছাড়া ‘কেবলএস’ পুরস্কারজয়ী সাংবাদিক ল্যারি কিংয়ের নামটিও সবার জানা।টুইটারের পাখিটি তবে কোন ল্যারি? টুইটার প্রতিষ্ঠাতা বিজ স্টোন ২০১১ সালেই এ প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বিজ স্টোন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ল্যারি বার্ডসের নাম থেকেই টুইটারের পাখিটির নামকরণ করা হয়েছে।