নাম বদলাচ্ছে নিনটেনডোর উয়ি কনসোল
২০০৬ সালে উয়ি নামের গেমিং কনসোলটি বাজারে এনেছিল জাপানি গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। ২০১১ সালে এসে ‘উয়ি ইউ’ নামে নতুন কনসোল বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ‘উয়ি ইউ’ নামটি পরিচিতিও পেয়ে যায়। তবে, ‘উয়ি ইউ’ নামটি আর রাখছে না নিনটেনডো। যুক্তরাজ্যের ভিডিও গেম ম্যাগাজিন ‘কম্পিউটার অ্যান্ড ভিডিও গেমস রিপোর্টস’ এক খবরে জানিয়েছে, নতুন গেমিং কনসোলটির নাম পরিবর্তনের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। তবে নতুন নাম কোনটা হবে, সে বিষয়ে তথ্য দেয়নি নিনটেনডো।বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, গেমিং কনসোলের বাজার ভালো নয়। আর চলতি বছরে নিনটেনডোকে প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই নতুন নাম এনে গেমিং কনসোলকে জনপ্রিয় করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।কনসোল বিষয়ে নিনটেনডোর বক্তব্য হচ্ছে, এটি পরবর্তী প্রজন্মের কনসোল। এতে সুবিধা হিসেবে থাকবে এইচডি, ব্রাউজিং ও ক্যামেরা। ৬.২ ইঞ্চি টাচস্ক্রিনের ডিভাইসটিতে সেট-আপ বক্স থাকছে। ডিভাইসটির দাম হতে পারে ১৫০ ডলার।