নাম রেজিস্ট্রেশন করলে কম দামে মোবাইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম মোবাইল ই-স্টোরের পাতায় নাম রেজিস্ট্রেশন করে প্রতিদিন একজন ক্রেতা কমদামে মোবাইল কেনার সুযোগ পাচ্ছেন।
১৫ হাজার ৯০০ টাকা দামের স্যামসাং গ্যালাক্সি মিউজিক স্মার্টফোনটির ক্ষেত্রে প্রতিদিন একজন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করবে ট্রান্সকম কর্তৃপক্ষ।পরে এ মোবাইলটি তিনি এক হাজার ৫৯০ টাকায় কিনতে পারবেন।
২০ অক্টোবর পর্যন্ত ট্রান্সকম ই-স্টোরে রেজিস্ট্রেশন করলেই এ সুযোগ পাওয়া যাবে।
ই-স্টোরের পেজটির লিংক হচ্ছে http://transcommobile.com/login/create_account প্রতিদিনই ভাগ্যবান বিজয়ীকে এস এম এস, ইমেইল ও ফোন কল করে তাঁর মোবাইল জেতার খবর জানিয়ে দেবে কর্তৃপক্ষ।তবে শর্ত রয়েছে যে, বিজয়ীর শিপিং অ্যাড্রেস অবশ্যই ঢাকার হতে হবে এবং দশ ভাগের এক ভাগ দামে মোবাইল ফোনটি কিনতে ফোনটি কিনতে হবে জয়ী হওয়ার দিনটিতেই।