নারায়ণগঞ্জে ওয়ান স্টপ সার্ভিস ও ই-শিক্ষা কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জার্মান দাতা সংস্থা জিআইজেডের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের নগর ভবন ও কদম রসুলে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে দুটি স্বয়ংক্রিয় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি শহরের মণ্ডল পাড়ায় একটি ই-শিক্ষাকেন্দ্রও চালু করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী গত ২৫ সেপ্টেম্বর ই-লার্নিং সেন্টার ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি এ কেন্দ্র থেকে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে ভর্তুকি মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে নাগরিক সনদ, জন্ম-মৃত্যুর নিবন্ধন সনদ ও ট্রেড লাইসেন্স দেওয়ার পাশাপাশি নাগরিকদের বিভিন্ন ধরনের আবেদন ও অভিযোগও গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলররা, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, জিআইজেডের প্রতিনিধি আন্না ডুজে ও জাইকার প্রতিনিধি মুনা কাতা।
—সুজয় দাস