নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ই-গভর্নেন্স কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সমন্বিত ই-গভর্নেন্স ব্যবস্থা চালুর লক্ষ্যে সম্প্রতি ই-গভর্নেন্স বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরামর্শক সুজয় দাস। সমন্বিত ই-গভর্নেন্স চালুর ক্ষেত্রে করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন যথাযথ ও কার্যকর ভূমিকা রাখতে পারেন এবং সমন্বিত ই-গভর্নেন্স ব্যবস্থাপনা যাতে সাবলীল ও নাগরিকমুখী হয়, সে লক্ষ্যেই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। —নিজস্ব প্রতিবেদক