নারায়ণগঞ্জে আধুনিক পেশাজীবী ও উদ্যোক্তা তৈরি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষ জনশক্তি তৈরি ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে উদ্যোক্তাদের সচেতন করতে প্রযুক্তিতে বাংলাদেশের উদ্যোগে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। ‘আধুনিক পেশাজীবী ও উদ্যোক্তা তৈরি’ শীর্ষক এ কর্মশালা শেষে প্রযুক্তিতে নারায়ণগঞ্জের কমিটি ঘোষণা করা হয়। কর্মশালা পরিচালনা করেন প্রযুক্তিতে বাংলাদেশের সাধারণ সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর। কর্মশালা পরিচালনা করেন খুলনা ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, ফ্রিল্যান্সার মামুনুর রশীদ, এনায়েত হোসেন, শাওন ভূঁইয়াসহ অনেকে। কর্মশালায় বক্তব্য দেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার আলমগীর ইসলাম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেনসহ অনেকে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালা শেষে প্রযুক্তিতে নারায়ণগঞ্জের কমিটি ঘোষণা করা হয়। —বিজ্ঞপ্তি