নারায়ণগঞ্জে কম্পিউটার সমিতি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্প ও বাণিজ্যনগর নারায়ণগঞ্জে কম্পিউটার ব্যবসায়ীদের সমিতি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় কম্পিউটার ব্যবসায়ীদের প্রথম সাধারণ সভায় সমিতি পরিচালনা করার জন্য ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সদস্যদের ভোটে হক ইন্টারন্যাশনালের মো. এনামুল হক সভাপতি ও ডিজিটাল টেকনোলজির মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শহরের চাষাঢ়ায় সমবায় মার্কেটের তৃতীয় তলা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট গড়ে ওঠে। মার্কেটের কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে কম্পিউটার সমিতি গঠন করা হলো। সভায় নারায়ণগঞ্জ কম্পিউটার সমিতি ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। —নারায়ণগঞ্জ প্রতিনিধি