নারায়ণগঞ্জে দেওয়া হলো কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও জেলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই। অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসানুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, জেলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে একটি ল্যাপটপ ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়। এ ছাড়া সদর উপজেলার একটি, আড়াইহাজার উপজেলার বারোটি ও সোনারগাঁ উপজেলার একটি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে একটি করে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে। এর আগে জেলা পরিষদ ৩৪টি স্কুলে কম্পিউটার দিয়েছে। —আসিফ হোসেন