২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৮
নারী জাগরণের মূলমন্ত্র হচ্ছে সঠিক শিক্ষা অর্জন: বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
জাগো গো ভগিনী
২৯। ‘কী করিলে লুপ্ত রত্ন উদ্ধার হইবে?’
ক. বুদ্ধিবৃত্তির চর্চা খ. উপযুক্ত শিক্ষাগ্রহণ
গ. সংসার জীবনে পুরুষের পাশাপাশি চলার ইচ্ছা
ঘ. স্বাধীনতার পথে অগ্রসর হওয়া
উত্তর: গ. সংসার জীবনে পুরুষের পাশাপাশি চলার ইচ্ছা।
৩০। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে বেগম রোকেয়া নারীদের জেগে উঠতে বলেছেন—
ক. পুরুষের কর্তৃত্ব অস্বীকার করার জন্য
খ. নিজেরা আয় করার জন্য গ. নিজেরা শিক্ষা অর্জনের জন্য
ঘ. সভ্যতার উন্নয়নে পুরুষের সহযাত্রী হওয়ার জন্য
উত্তর: ঘ. সভ্যতার উন্নয়নে পুরুষের সহযাত্রী হওয়ার জন্য
৩১। পুরুষের সমকক্ষতা লাভের উদ্দেশ্য কী?
i. নারী স্বাধীনতা ii. সমাজের উন্নতি iii. সভ্যতার উন্নতি
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
৩২। নারী জাগরণের মূলমন্ত্র কী?
ক. পরিশ্রম খ. সঠিক শিক্ষা অর্জন গ. উদ্যম ঘ. বইপাঠ
উত্তর: খ. সঠিক শিক্ষা অর্জন
৩৩। ‘স্ত্রী শিক্ষাকে নমস্কার’— দিয়ে কী বোঝানো হচ্ছে?
ক. স্ত্রী শিক্ষার সমাপ্তি খ. স্ত্রী শিক্ষার প্রসার
গ. স্ত্রী শিক্ষার প্রয়োজন ঘ. স্ত্রী শিক্ষা উন্নতির মূলমন্ত্র
উত্তর: ক. স্ত্রী শিক্ষার সমাপ্তি
৩৪। বেগম রোকেয়া জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. সুধাভান্ডারের সঙ্গে খ. বুদ্ধির সঙ্গে
গ. নীলকান্ত মণির সঙ্গে ঘ. উন্নতির সঙ্গে
উত্তর: ক. সুধাভান্ডারের সঙ্গে
৩৫। কোন কথার মাধ্যমে বেগম রোকেয়া নারী জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন?
ক. উন্নতির চেষ্টা করা নারীদের কর্তব্য
খ. সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে
গ. কন্যাগুলোকে সুশিক্ষিত করে কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও
ঘ. অতএব জাগো গো ভগিনী
উত্তর:গ. কন্যাগুলোকে সুশিক্ষিত করে কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও
৩৬। বেগম রোকেয়ার কোন উক্তিতে ওই ঐক্যের দিকটি ফুটে উঠেছে?
ক. স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে
খ. নারীর অন্তর, বাহির, হূদয় দাসী হইয়া পড়িয়াছে
গ. নারীর কাজ সস্তায় বিক্রি হয়
ঘ. আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী
উত্তর: ক. স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে
৩৭। ‘আমাদিগকে ওই রূপ বিবিধ নির্যাতন সহ্য করিয়া জাগিতে হইবেই’—‘ওই রূপ বিবিধ নির্যাতন’ কী কী?
ক. ধর্মবিরোধী কাজ বলে এর নির্যাতন
খ. নারীর মিছিলের নানা প্রতিকূলতা
গ. সমাজ, স্বামী, সংসার কর্তৃক নিন্দা ও অসহযোগিতা
ঘ. রাষ্ট্র কর্তৃক সৃষ্ট নানা বাধা
উত্তর: গ. সমাজ, স্বামী, সংসার কর্তৃক নিন্দা ও অসহযোগিতা
৩৮। ‘পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি না’—লেখিকার এ মতামতের প্রকৃত কারণ কী?
ক. পাস করা বিদ্যায় শুধু সার্টিফিকেট পাওয়া যায়
খ. পাস করা বিদ্যায় সৃজনশীলতা প্রাধান্য পায় না
গ. পাস করলে শিক্ষার উদ্দেশ্য বিফলে যায়
ঘ. পাস না করেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়
উত্তর: খ. পাস করা বিদ্যায় সৃজনশীলতা প্রাধান্য পায় না
৩৯। ‘আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব’—উক্তিটি থেকে যা বোঝা যায় তা কী?
ক. কৃষিকাজের প্রতি লেখিকার আগ্রহ
খ. নারীর জন্য কৃষিকাজই উপযুক্ত
গ. উপার্জনই গুরুত্বপূর্ণ ক্ষেত্র নয়
ঘ. রাজকর্মে নারীরা যোগ্য ছিল
উত্তর: গ. উপার্জনই গুরুত্বপূর্ণ ক্ষেত্র নয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা