নারী দিবস উপলক্ষে উইমেন টেকমেকার্সের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে গুগলের উইমেন টেকমেকার্সবাংলাদেশ। ‘নেতৃত্বের সময় এবার আমাদের’স্লোগানের এই কর্মসূচির উদ্দেশ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং তাদের নেতৃত্বকে স্বাগত জানানো। পরিচালনায় থাকবেন উইমেন টেকমেকার্সবাংলাদেশের লিডফারাহনাযিফাও রাখশান্দারুখাম।
১০টি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজীমোহাম্মদদানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফরউইমেন (চট্টগ্রাম), ইউনিভার্সিটি অবলিবারেল আর্টস বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানানো হয়। খবর বিজ্ঞপ্তির।
কর্মসূচির মধ্যে আছে প্যানেল আলোচনা, কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিতে সফল নারীদের বক্তৃতা। প্রযুক্তিতে পেশা, উদ্যোক্তা হতে করণীয়, জীবনে ইন্টারনেটের গুরুত্ব, ই-কমার্স ওয়েবসাইট তৈরি, রোবোটিকস এবং আরও অনেক কিছু নিয়ে হবে আলোচনা। ওয়েব: www.womentechbd.com।