নারী নির্যাতনকারী শনাক্ত করতে মোবাইল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন, শিগগিরই নারী নির্যাতনকারী শনাক্তকরেণ মোবাইল অ্যাপ চালু হচ্ছে। নির্যাতনের শিকার হতে যাচ্ছে কিংবা হয়েছে এমন নারীদের সহায়তা করবে এই অ্যাপ। আগে থেকে ঠিক করে দেওয়া কয়েকটি নম্বরে এ অ্যাপ সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠাতে পারবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলা-বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
মোবাইল অ্যাপ সম্পর্কে মেহের আফরোজ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার এ অ্যাপ আনতে যাচ্ছে। স্মার্টফোনে ব্যবহারযোগ্য এ অ্যাপের নাম ‘জয়: নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি আইসিটি ভিত্তিক টুল’। এতে পরিবার/বন্ধু-বান্ধবদের তিনটি মুঠোফোন নম্বর, সরকারের হেল্পলাইন ১০৯২১, কাছের থানা এবং পুলিশ কন্ট্রোল রুমের নম্বর সংরক্ষণ করা যাবে। সমস্যায় পড়লে অ্যাপটির আইকনে স্পর্শ করলে এটি সংরক্ষিত নম্বরে সংক্ষিপ্ত বার্তা পাঠাবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আলাপচারিতা সংরক্ষণ করবে এবং নির্দিষ্ট সময় পরপর ছবি তুলবে। মুঠোফোন ব্যবহারকারী ইন্টারনেটে যুক্ত থাকলে তথ্য সরাসরি ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ডেটা সার্ভারে চলে যাবে।
নিজস্ব প্রতিবেদক