নারী নিয়ে শেরিলের বই ‘লিন ইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘লিন ইন’ নামে একটি বই লিখেছেন ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ। শেরিল তাঁর বইয়ে প্রযুক্তির ক্ষেত্রে নারীদের পিছিয়ে থাকার কারণ হিসেবে নারীর উচ্চাকাঙ্ক্ষা কম থাকার বিষয়টি চিহ্নিত করেছেন।‘লিন ইন’ বইটিতে তিনি প্রযুক্তির ক্ষেত্রে নারীর মানসিকতা নিয়ে নানা বিষয় তুলে ধরেছেন। সম্প্রতি ‘৬০ মিনিটস’কে এক সাক্ষাত্কারে শেরিল স্যান্ডবার্গ জানিয়েছেন, অবচেতনভাবেই নারীরা নেতৃত্ব গ্রহণ থেকে পিছিয়ে যান। নারী ভবিষ্যতের সংসারের কথা ভেবে নেতৃত্ব গ্রহণ করেন না।সফল নারীদের সঠিকভাবে উপস্থাপন না করার ফলেও অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে যান। কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে আসার এবং অন্য মানুষদের সফল হতে সাহায্য করার জন্য নারীদের কাছে আবেদন করেছেন ফেসবুকের এই সফল নারী কর্মকর্তা।শেরিল স্যান্ডবার্গের মতে, কাজ ও নেতৃত্ব গ্রহণের মনোভাব নারীকে সামনে এগিয়ে দিতে পারে। তবে বর্তমান পুরুষনিয়ন্ত্রিত সাফল্যের যেসব মডেল রয়েছে, সেগুলোতে নারী ঠিকমতো মানিয়ে নিতে পারছেন বলেও মনে করেন ফেসবুকের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা।