নারীর ইঁদুরভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর মধ্যে ইঁদুরভীতি পুরুষের চেয়ে বেশি। নারীর এই ভয় পাওয়ার কারণ সম্পর্কে একটি স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির একদল গবেষক। তাঁদের মতে, ইঁদুরের একটি বিশেষ উপলব্ধি-ক্ষমতার কারণেই প্রাণীটিকে নারীর বেশি ভয়। ইঁদুর দূর
থেকে পুরুষের উপস্থিতি (শরীরের বিশেষ হরমোন থেকে) টের পায় এবং সাবধানে চলাফেরা করে। কিন্তু নারীর উপস্থিতি বুঝতে না পেরে ইঁদুর স্বাভাবিক চলাফেরা করে, যা দেখে নারী ভয় পান। গবেষকেরা ইঁদুরের গতিবিধি ও নারী-পুরুষের আচরণে এর প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে অনলাইন সাময়িকী ন্যাচার মেথডস। ইনডিপেনডেন্ট।