নারীর ওজন নিয়ে কটুকথা নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের অবস্থা নিয়ে মন খুশি থাকলে নারীরা খাওয়া-দাওয়ার ব্যাপারে বেশি সতর্ক বা সচেতন হয়ে থাকেন। কিন্তু তাঁদের ওজন নিয়ে নেতিবাচক সমালোচনা করলে ভালোর বদলে ফল হয় উল্টো। কানাডার একদল গবেষক এ তথ্য দিয়েছেন। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রেনিসন ইউনিভার্সিটি কলেজের ওই গবেষকেরা নারীর স্থূলতা সমস্যা নিয়ে একটি জরিপ চালান। এ ব্যাপারে পার্সোনাল রিলেশনশিপস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, যেসব নারী তাঁদের স্থূলতা নিয়ে পরিবারের সদস্য বা প্রিয়জনের কাছ থেকে সমালোচনা শোনেন, সমাধানের পরিবর্তে তাঁদের মধ্যে বিভ্রান্তিই বেশি তৈরি হয়। কারণ, তাঁরা এ ধরনের পরিস্থিতিতে মানসিক চাপের মধ্যে পড়ে যান। আর তাতে মুটিয়ে যাওয়ার ব্যাপারটা আরও ত্বরান্বিত হয়। আইএএনএস।