নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি বিষয়ে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার নারীকে তার অধিকার রক্ষায় যেমন এগিয়ে নিতে পারে, তেমনি তা নারীর ক্ষমতায়নেও সহায়ক ভূমিকা পালন করে। সম্প্রতি ঢাকায় ‘নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ কথা বলেন। মিরপুরের আন্ডার প্রিভিলেসড চিলড্রেনস এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউসেপ ট্রাস্টি বোর্ডের সদস্য লুনা শামসুদ্দোহা, ইউসেপের নির্বাহী পরিচালক আফতাব উদ্দিন, কর্মকর্তা শাহিদা আকতারসহ অনেকে। আলোচনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর জ্যেষ্ঠ পরামর্শক মুনির হাসান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন পরামর্শক সামিরা জুবেরি। আলোচনায় বক্তারা মোবাইল ফোন প্রযুক্তি, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের নিরাপদ ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন। —বিজ্ঞপ্তি