নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রযুক্তি-সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইক ব্যাক দ্য টেকের লোগো
টেইক ব্যাক দ্য টেকের লোগো

আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি।
নারীর প্রতি সহিংসতা ঠেকাতে ও প্রযুক্তি সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী গড়ে উঠছে টেইক ব্যাক দ্য টেক নামের একটি সচেতনতা কর্মসূচি।  বাংলাদেশেও  এ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন আইসিটি বিশেষজ্ঞ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান।
মুনির হাসান তাঁর এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি এবং এর প্রতিরোধের দ্বিমুখী ছুরি! কারণ আইসিটি যেমন মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা যায় তেমনি তা দিয়ে মেয়েরাও লড়াই সংগ্রাম করতে পারে।’ তিনি লিখেছেন, ‘অনলাইনে, মোবাইলে কিংবা রেডিও-টেলিভিশনের অপব্যবহারের হার বেড়েই চলেছে। তবে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। এই জন্য দরকার সচেতনতা এবং প্রযুক্তির ব্যবহারে দক্ষ হওয়া।’
নারীর প্রতি সহিংসতা রোধ করতে নারী ও পুরুষ উভয়কে এগিয়ে আসার আহ্বান করে আইসিটি বিশেষজ্ঞ মুনির হাসান আরও জানান, এ বিষয়টিতে সচেতনতা জরুরি। অনলাইনে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য প্রভৃতি কারও কাছে প্রকাশ না করার পরামর্শ দেন তিনি।

টেইক ব্যাক দ্য টেক নামের সাইটটির লিংক https://www.takebackthetech.net/