নারীর সমস্যা সমাধানে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারীর দুর্ভোগ নিরসনে নারীর উদ্ভাবন’ স্লোগানে শুরু হয়েছে উইমেন্স ইনোভেশন ক্যাম্প-২০১৭। ২৪ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে নারীর মূল চারটি সমস্যা চিহ্নিত করে উদ্যোগের জন্য আহ্বান করা হয়েছে। সমস্যাগুলো হচ্ছে নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ, কর্মজীবী মায়ের বিড়ম্বনা, নারীর সম্ভাবনাময় দক্ষতার ব্যবহার এবং বৃদ্ধ নারীর বিবিধ সমস্যা।
এসব সমস্যা সমাধানে যেকোনো বয়সের নারী ব্যক্তিগত বা দলগতভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজয়ী প্রকল্পগুলোকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। বিস্তারিত: http://challenge.gov.bd/wic
বিজ্ঞপ্তি