নারী-পুরুষের মিল-অমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও পুরুষের মধ্যে বৈপরীত্য থাকা সত্ত্বেও মিলের পরিমাণ আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় এমনটিই দাবি করা হচ্ছে। আইওয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মতামতের ভিত্তিতে ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক ১০০টি বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখতে পান, ঝুঁকি নেওয়ার সামর্থ্য, নৈতিক বিবেচনাবোধ এবং মানসিক চাপ মোকাবিলার ক্ষেত্রে অন্তত ৭৫ শতাংশ নারী-পুরুষের মধ্যে প্রায় ৮০ শতাংশ মিল পাওয়া যায়। এই সাদৃশ্য তাঁদের বুদ্ধিমত্তা, সামাজিক গুণাবলি ও সুখী জীবনযাপনের ব্যবধান সত্ত্বেও অটুট থাকে। আর নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য অমিলগুলো হচ্ছে: পুরুষেরা তুলনামূলক বেশি আগ্রাসী এবং নারীরা আশপাশের মানুষের প্রতি তুলনামূলক বেশি ঘনিষ্ঠ এবং সহানুভূতিশীল। আইএএনএস।