প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) দূরবীক্ষণ যন্ত্রে (টেলিস্কোপ) প্রথমবারের মতো কোনো কৃষ্ণবস্তুর (ডার্ক ম্যাটার) ছবি ধরা পড়েছে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাশূন্যের ছায়াপথ থেকে আসা গামা রশ্মির ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও শিকাগো বিশ্ববিদ্যালয় এবং এমআইটির যৌথ গবেষক দল এ ধরনের ইঙ্গিত পেয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, মহাবিশ্বের অধিকাংশ বস্তুর উৎস হচ্ছে কৃষ্ণবস্তু। তবে এটি সবকিছুর সঙ্গে কীভাবে সংশ্লিষ্ট, তা আজও এক বড় রহস্য। এবারের আবিষ্কারে আরও অগ্রগতির মাধ্যমে জ্যোতির্বিদেরা সেই রহস্য উন্মোচনের আশা করছেন। ছায়াপথের কেন্দ্রস্থলে কৃষ্ণবস্তুর দেখা মিলতে পারে বলে দীর্ঘদিন ধরে অনুমান করা হয়। বিপুল পরিমাণ কৃষ্ণবস্তু সাধারণ বস্তুকে আকর্ষণ করে, যার ওপর ভিত্তি করে ছায়াপথের মতো একটি দৃশ্যমান কাঠামো তৈরি হয়েছে। ইনডিপেনডেন্ট।