নাসার বিমানঘাঁটি ভাড়া নিল গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মফেট ফেডারেল এয়ারফিল্ড
মফেট ফেডারেল এয়ারফিল্ড

মহাকাশ ও রোবট নিয়ে গবেষণায় আরও বেশি আগ্রহী হচ্ছে গুগল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পুরোনো একটি বিমানঘাঁটি ও হ্যাঙ্গার ভাড়া নিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।

মফেট ফেডারেল এয়ারফিল্ড নামের এই বিমানঘাঁটি ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে গুগলের প্ল্যানেটারি ভেঞ্চার্স। অবশ্য, এই বিমানঘাঁটি ঠিক কী কাজে ব্যবহৃত হবে, সে সম্পর্কে গুগল বিস্তারিত জানায়নি। যদিও গুগলের নির্বাহীরা ব্যক্তিগত বিমান অবতরণের জন্য এটি ব্যবহার করেন।

নাসার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিমানঘাঁটি গবেষণা, উন্নয়ন, মহাকাশযান. বিমান, রোবট ও অন্যান্য প্রযুক্তি সংযোজন ও পরীক্ষার কাজে ব্যবহার করা হবে। ভাড়া হিসেবে আগামী ৬০ বছরে ১১৬ কোটি মার্কিন ডলার দেবে গুগল।