নাড়ু দিয়ে আপ্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা গলাচিপায় যাচ্ছি। ফেরিঘাটে ফেরির অপেক্ষায়। দুজন উৎসুক কিশোর আমাদের জিজ্ঞেস করল, ‘আপনারা কি ইন্টারনেট উৎসবে এসেছেন?’ এবার আমাদের একটু অবাক হওয়ার পালা। কথা বলতেই জানা গেল, ওরা দুজনই ইন্টারনেট উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী। নাম নিলয় ও শাওন। লক্ষ্মীপূজার নাড়ুর দাওয়াত দিয়ে আমাদের পৌঁছে দিয়ে বাড়ি ফিরে গেল ওরা। বলল, ‘কাল দেখা হবে।’১০ অক্টোবর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আসর বসেছিল পটুয়াখালীর গলাচিপায়।চমৎকার আয়োজন শেষে আমরা ফিরছি। তখন আবার দেখা মিলল নিলয় আর শাওনের। বললাম, ‘আই-জিনিয়াস তো হওনি, মন খারাপ?’ বলল, ‘না।’ এবার আবার অবাক হওয়ার পালা। এক প্যাকেট নাড়ু দিয়ে বলল, ‘আবার দেখা হবে ইন্টারনেট নিয়ে। অনেক ভালো লেগেছে অনুষ্ঠান।’ বিদায় নিয়ে চললাম কলাপাড়ার দিকে, তখন মনে মনে ভাবছি , আবার কি দেখা হবে ওদের সাথে? হাতে তখনো নিলয় আর শাওনের দেওয়া নাড়ু। আর ওদের ভালোবাসা। —মোস্তাফিজুর রহমান