নিঃসঙ্গ গ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সৌরজগতের বাইরে একটি ব্যতিক্রমী গ্রহের সন্ধান পাওয়া গেছে। এটি কোনো নক্ষত্রকে আবর্তন না করেই একাকী মহাশূন্যে ভাসমান রয়েছে। যুক্তরাষ্ট্র ও জামার্নির গবেষকদের দাবি, এ ধরনের গ্রহের সন্ধান এবারই প্রথম। নিঃসঙ্গ গ্রহটি নিয়ে বিশদ গবেষণা করে সৃষ্টির শুরুতে গ্রহের অবস্থা সম্পর্কে জানা যাবে। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, পৃথিবী থেকে ৮০ আলোকবর্ষ দূরে অবস্থানকারী ওই গ্যাসীয় গ্রহের নাম পিএসও জে৩১৮.৫-২২। বৃহস্পতির চেয়ে প্রায় ছয় গুণ বেশি ভরের গ্রহটির উৎপত্তি এক কোটি ২০ লাখ বছর আগে বলে ধারণা করা হচ্ছে। এটির উপস্থিতি প্রথম ধরা পড়ে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে স্থাপিত প্যান-স্টারস ওয়ান টেলিস্কোপের পর্যবেক্ষণে। এএফপি।