নিউইয়র্কে ১৪ মার্চ ‘গ্যালাক্সি এস ৪’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যালাক্সি এস ৪’ বাজারে আনার তারিখ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। ১৪ মার্চ নিউইয়র্কে একটি জাঁকালো অনুষ্ঠানে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোনটির ঘোষণা দেবে স্যামসাং। খবর রয়টার্সের।বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছেই। ২০১২ সালের শেষ তিন মাসের হিসাবে যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান আয়োজন করে গ্যালাক্সি স্মার্টফোনের ঘোষণা দেওয়ার ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি লন্ডনে একটি অনুষ্ঠান করে ঘোষণা দেওয়া হয়েছিল। স্যামসাংয়ের নতুন এ স্মার্টফোনটিতে কোয়াড কোরের প্রসেসর, উন্নত রেজুলেশনের স্ক্রিন ও উন্নত হার্ডওয়্যার থাকবে। অবশ্য এ স্মার্টফোনের দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং কর্তৃপক্ষ।