নিউইয়র্কে ভ্রাম্যমাণ ডিএনএ ক্লিনিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের পথে হয়তো চোখে পড়তে পারে ৮ মিটার দৈর্ঘ্যের একটি গাড়ি। গাড়িতে লেখা ‘হু ইজ ইওর ড্যাডি?’। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ‘হেলথ স্ট্রিট’ পরিচালিত ভ্রাম্যমাণ ডিএনএ পরীক্ষাকেন্দ্র এটি। মাত্র ২৯৯ ডলার খরচ করলেই ডিএনএ পরীক্ষার সুযোগ দেওয়া হয় ভ্রাম্যমাণ এ পরীক্ষাগারে। ২০১০ সালে এ পরীক্ষাগার চালু হলেও এ বছরের জুন মাস থেকে নতুন করে কার্যক্রম শুরু করেছে ‘হেলথ স্ট্রিট’।ডিএনএ পরীক্ষার জন্য এখন আর ক্লিনিক পর্যন্ত যেতে হচ্ছে না। ডিএনএ পরীক্ষার জন্যই তৈরি হয়েছে এই মোবাইল ক্লিনিক বা ভ্রাম্যমাণ পরীক্ষাগার। গাড়িতেই ডিএনএ পরীক্ষার যন্ত্রপাতি বসানো রয়েছে। গাড়িটি এখন ভ্রাম্যমাণ ডিএনএ পরীক্ষাগার হিসেবে নিউইয়র্কের রাস্তায় কাজ করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডিএনএ পরীক্ষাকেন্দ্র ডিএনএ ডায়াগনস্টিকের পরিচালক মাইকেল বেয়ার্ড জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে ডিএনএ পরীক্ষার চাহিদা বাড়ছে, যা বছরে ৫ লাখ ছাড়িয়েছে। অবিবাহিত অবস্থায় মা হওয়ার হারও বাড়ছে দেশটিতে।’