নিউইয়র্কের আইপিও অনুষ্ঠানে জাকারবার্গ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১০ বিলিয়ন ডলারের আইপিও ছাড়া উপলক্ষে সোমবার নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ফেসবুকের শীর্ষ উঠে আসা, এক বিলিয়ন ডলার খরচ করে ইনস্টাগ্রামের মতো মোবাইল ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন কিনে নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্কের শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জাকারবার্গ তাঁর ট্রেডমার্ক পোশাক ‘হুডি’, সোয়েটার শার্ট, জিনস ও স্নিকার পরে হাজির হয়েছিলেন। এই অনুষ্ঠানে তিনি আইপিও উপলক্ষে রোড শোর উদ্বোধন করেন এবং বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।উল্লেখ্য, হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ডরমিটরিতে ফেসবুক শুরু করেছিলেন মার্ক জাকারবার্গ।জানা গেছে, আইপিও ছাড়ার পর ফেসবুকের প্রাথমিক শেয়ারের দাম হবে ২৮ থেকে ৩৫ ডলার। পাবলিক কোম্পানি হিসেবে ফেসবুক হবে ৯৬ বিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান।