নিখোঁজ শিশুদের পেতে নতুন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারানো শিশুদের খুঁজে বের করার কাজে সহায়তা করবে এমন ‘মুখাবয়ব শনাক্তকারী’ একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক৷ নিখোঁজ শিশু ও তাদের অভিভাবকদের ছবি অতি দ্রুততার সঙ্গে মিলিয়ে দেখবে প্রযুক্তিটি৷ এটি ব্যবহারের সুফল পাবে অভিভাবকদের পাশাপাশি পুলিশও৷ ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার গবেষক দল অনলাইনে ১০ হাজারেরও বেশি ব্যক্তির ছবি ও তাঁদের শিশুসন্তানদের ছবি বিশ্লেষণ করে ওই প্রযুক্তি উদ্ভাবন করেন৷ বিশ্ববিদ্যালয়টির অপরাধ বিচার বিভাগের শিক্ষক রস উলফ আশা করেন, বহুদিন আগে হারিয়ে যাওয়া শিশুকে শনাক্ত করার কাজেও প্রযুক্তিটি কাজে আসবে৷ পিটিআই৷