নিজ নামে প্রতিষ্ঠিত হতে চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই সব বিষয়ে আমার দারুণ কৌতূহল। পড়ছি প্রকৌশল নিয়ে। তবে মজার বিষয় হলো, প্রকৌশলী হওয়াটাই আমার একমাত্র স্বপ্ন নয়। আমি কখনো হতে চেয়েছি দুর্ধর্ষ গোয়েন্দা, কখনো সামরিক বাহিনীর বড় অফিসার, কখনো ফটোগ্রাফার, সাহিত্যিক, কখনো বা আবার জ্যোতির্বিজ্ঞানী। কিছু স্বপ্ন সময়ের সঙ্গে হারিয়ে গেছে, কিছু এখনো রয়েছে পূরণের প্রত্যাশায়। আমার শখ ছবি তোলা, ছবি আঁকা আর কবিতা লেখা। রং জমাতে আমি ভীষণ পছন্দ করি। ভালোবাসি বৃষ্টি, আকাশ, প্রকৃতি। আমি স্বপ্ন দেখি অনেক বড় হওয়ার। নিজ নামে প্রতিষ্ঠিত হতে চাই আমি। একজন সৎ ও সত্যবাদী মানুষ হতে চাই। আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি এ দেশের দরিদ্র শিশুদের জন্য কিছু করতে চাই।