নিজস্ব টুইটার অ্যাকাউন্টে বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিজস্ব টুইটার অ্যাকাউন্ট চালু করেছেন। হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ওবামার টুইটার অ্যাকাউন্টটি হচ্ছে @POTUS (প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস)। টুইটার অ্যাকাউন্ট চালুর কয়েক ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি মানুষ তাকে অনুসরণ করা শুরু করেছে। বর্তমানে ১৬ লাখেরও বেশি অ্যাকাউন্ট থেকে তাঁকে অনুসরণ করা হচ্ছে।
এখন পর্যন্ত তিনটি টুইট করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। বারাক ওবামা এখন পর্যন্ত ৬৫টি টুইটার অ্যাকাউন্ট ফলো করছেন যার মধ্যে রয়েছেন মিশেল ওবামা (@FLOTUS) হোয়াইট হাউজ, বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, জর্জ বুশ, জন কেরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট।
এর আগে ওবামার @BarackObama অ্যাকাউন্টটি ২০০৭ সালে চালু করা হয়। ওই অ্যাকাউন্টে ওবামার নিজস্ব টুইটগুলো বিও লিখে বোঝানো হতো।
নতুন অ্যাকাউন্টে প্রথম টুইটে ওবামা লিখেছেন,‘হ্যালো, টুইটার! ইটস বারাক। রিয়েলি! সিক্স ইয়ার ইন, দে আর ফাইনালি গিভিং মি মাই ওন অ্যাকাউন্ট’